দেশলাই কাঠি দিয়ে তাজমহল - The News Lion

দেশলাই কাঠি দিয়ে তাজমহল



দি নিউজ লায়ন ;   দেশলাই এর কাঠি দিয়ে তাজমহল বানিয়ে চমকে দিল নদীয়ার কৃষ্ণনগরের সহেলী পাল। ২২ বছরের এই শিল্পী কৃষ্ণনগরের বিখ্যাত রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত মৃৎশিল্পী সুবীর পালের কন্যা। স্নাতকোত্তর স্তরে ইংরেজি নিয়ে পড়াশোনা করা নদীয়া জেলার কৃষ্ণনগরের সহেলী পাল লক ডাউনের সময় থেকেই গৃহবন্দী।  ঠিক এই সময়েই নিজের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটানোর পরিকল্পনা করে ফেলেন। 


যেমন ভাবনা তেমন কাজ, শুরু করে দেন দেশলাই এর কাঠি দিয়ে পৃথিবীর সপ্তম আশ্চর্য তাজমহল এর অবয়ব তৈরি।প্রায় ৩ লক্ষ দেশলাই এর কাঠি ও আঠার  মাধ্যমে প্রায় দুই মাস সময় নিয়ে ৪ফুট বাই ৬ফুটের তৈরি করেছেন তাজমহল এর অবয়ব। এতই সুন্দর হয়েছে এই কাজটি যে পরিবারের পক্ষ থেকে আবেদন করা হবে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ড এর জন্য বলে জানালেন শিল্পী। 


পারিবারিক দিক দিয়ে মাটির কাজ তাদের ক্ষেত্রে প্রধান হলেও নতুন কিছু করার পরিকল্পনা তাই দেশলাই এর তৈরি তাজমহল। সহেলী পাল জানান, “মানসিকভাবে তাকে এই কাজ করতে উৎসাহ ও অনুপ্রেরণা জুগিয়েছেন তার পিতা-মাতা। তিনি খুব আনন্দিত। মাটির কাজ করতেও তাঁর খুব ভালো লাগে। সৃজনশীল কাজ করতেই তিনি ভালোবাসেন তাই এই উদ্যোগ।


তাঁর পিতা সুবীর পাল জানান , তাঁদের পরিবার মৃৎশিল্পের সঙ্গে জড়িত তবুও মৃৎশিল্পের পাশাপাশি তাঁর মেয়ে নতুন জিনিস তৈরি করেছেন। মেয়ের এই প্রতিভা দেখে তিনি খুব খুশি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.